1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২

মোঃ খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের দুই সদস্য সুজন উদ্দিন শেখ(২৭) ও মোহম্মদ রোহান শেখ(২৯) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুজন উদ্দিন শেখ(২৭) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে ও মোহাম্মদ রোমান শেখ(২৭)  পিরোজপুর জেলার নাজিরপুর থানার রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে। গত ১৯ এপ্রিল’২৫ রাত ২০ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন নড়াইল লোহাগড়া হাইওয়ে সড়ক নাকশী মাদ্রাসা বাজার হতে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইকসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়। এ সংক্রান্তে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com