1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে কোনো ‘আওয়ামী লীগের দোসরদের’ স্থান দেওয়া হবে না। রবিবার কয়রা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে এই কঠোর বার্তা দেন।বিএনপি একটি শক্তিশালী দল এবং এখানে ত্যাগীদের মূল্যায়ন করা হবে,” উল্লেখ করে মন্টু বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপিই সক্ষম। এই দেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বিএনপি।” তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আওয়ামী লীগের দলীয় প্রধানসহ অনেক নেতা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে।” তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন, “আওয়ামী লীগের দোসরদের কোনো প্রকার আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ তাদের প্রশ্রয় দেয় এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্টু আরও বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে বিএনপির আদর্শের প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন। একটি আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে” আয়োজিত এই কর্মশালায় খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান পরিচালকের ভূমিকা পালন করেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। এছাড়াও পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় কয়রা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু কয়রা বাজারে সাধারণ ব্যবসায়ীদের মাঝে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং তাদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com