1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া ক্যাম্পাসে গতকাল শনিবার বিকেলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। এই ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছি এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।” পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৪টার পর বনানীস্থ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসাথে তারা নিহত পারভেজের একটি ছবিও শেয়ার করেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com