1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মাদক মামলার দীর্ঘ ১১ বছর পলাতক আসামি রাসেলকে গ্রেফতার র‍্যাব ৬, সাতক্ষীরা ক্যাম্প

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১৪০৫ ঘটিকায়, খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ বছর ধরে পলাতক মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (রাসেল)’কে বিকাল আনুমানিক ১৫৩০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। জানা যায়, ২০১৩ সালে তার বিরুদ্ধে আফিম পরিবহনকালে গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(ক) ধারায় একটি মামলা রুজু হয়। অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। আরও উল্লেখ্য যে, সে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরেকটি মাদক মামলায়ও এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায়, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com