1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৯ জন

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শহরে কোট মসজিদের এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার হয়েছে অটো রিক্সা সহ চারটি ব্যাটারি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর এলাকা মিল্কির সাইফুল ইসলাম এর ছেলে সোহেল রানা (৪০) তার ভাড়ায় চালিত অটোরিকশাটি কোর্ট মসজিদের দক্ষিণ পাশে থাকা জায়গায় রেখে মসজিদে  মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দেখেন তার রাখা অটোরিকশা সেখানে নেই। তা এইর ধারণা অটোরিকশাটি অজ্ঞাত চোরে চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। বুধবার ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম (বিপিএম সেবা) এর সার্বিক দিকনির্দেশনায় সদর থানার ওসি মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস টিম  তথ্য উপাত্তের সহায়তায় পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো,শহিদুল ইসলাম (২৬), আবু বাক্কার  সিদ্দিক বাবু (৩২), আনারুল ইসলাম আনার (৪০), সবুর আলি (৩৫), হোসেন আলী (৪০), হাসান (৪৪), মফুল ইসলাম (৩৮), মিলন (৩২), আউয়াল (৪০), এরা সবাই পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা।
পুলিশ আরো জানাই, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতার কৃতরা অটোরিকশা চুরি ও ক্রয়বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পৌর এলাকার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া দুটি অটো রিক্সা (একটি যন্ত্রাংশ খোলা অবস্থায়) চারটি অটো রিক্সার ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com