1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

জঙ্গলে পাওয়া গেল ১ যুবকের গলাকাটা লাশ

মো: অপি মুন্সী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান বি কে নগর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা শিবচর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com