1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ

Dewan hafizur Rahman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৪৯৭পিস মদসহ দুটি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি। বৃহস্পতিবার (২৪এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র দুটি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭পিস মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭লাখ ৪৫হাজার ৫শত টাকা এবং দুটি গরুর মুল্য ২লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com