1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

পীরগঞ্জে মাদকাসক্তের পশুকুড়ালের চোটে শিশু নিহত

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

রংপুর পীরগঞ্জে মাদকাসক্ত বিটুল নামের এক পাষন্ডের পশুকুড়ালের চোটে প্রান গেল শিশু বেলালের । মর্মান্তিক এ ঘটনা ঘটেছে, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে । জানা গেছে, এ গ্রামের মোখলেছার রহমানের শিশু পুত্র বেলাল হোসেন (১২) বাড়ির পার্শ্বের বড়দহ বটতলা নামক স্থানে সাথীদের সাথে গরুর ঘাস আনতে গেলে মাদকাসক্ত বিটুল ঘাস কাটাতে কেন্দ্র করে শিশু বেলালের সাথে অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় মাদকাসক্ত বিটুল শিশু বেলালের উপর ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা পশুকুড়াল দিয়ে শিশু বেলালের মাথায় চোট মারে । এতে ঘটনাস্থলেই বেলালের মাথা কেটে রক্তাক্ত হয় ৷ ঘটনাস্থলে বেলালের সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় । ওই শিশুদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় । পরে এলাকাবাসী রক্তাক্ত শিশু বেলালকে উদ্ধার করে রিকশা ভ্যান যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে,কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখমের কারণে উন্নত চিকিৎসার জন্য দ্রুত শিশু বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । শিশু বেলাল রংপুরে পৌঁছার পূর্বেই পথিমধ্যে ইন্তেকাল করে । পীরগঞ্জ থানা পুলিশ এ খবর জানতে পেরে ওসি এম এ ফারুক, পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলামসহ, পুলিশ ও সেনা সদস্যের বিশেষ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত এলাকাবাসীকে শান্ত করেন । এবং ঘটনার বিবরণ জেনে সন্দেহভাজন খুনি বিটুলের নানা নানী ও ২ মামাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে,খুনি বিটুল পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের পুত্র। সে বেশ কিছুদিন থেকে তার নানা বাড়ী হাসারপাড়া গ্রামে বসবাস করছিলো। ঘটনার সূত্রে জানা যায়, খুনি বিটুল মাদকাসক্ত ও লম্পট । গত দু’বছর আগেও উপজেলার কুমেদপুর ইউনিয়নের গ্রাম পুলিশের পুত্র আবিরের গলাকাটা হত্যা মামলার প্রধান আসামি মাদকাসক্ত বিটুল। এবং গত দু’মাস আগেও উপজেলার ফলিরবিল বাজারে সাইকেল চুরি করতে জনতার হাতে ধরা পড়েছিল । এলাকা বাসি অবিলম্বে মাদকসেবী লম্পট খুনি বিটুলকে গ্রেফতার করে ফাঁসির দাবি করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com