1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

গাজীপুরের শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

রফিক ঢালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্দুকশী (৪০) ও বিএনপি নেতা হানিফ (২৮)। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, বহিষ্কৃত শ্রমিকদল নেতা কাজল ফকির ও বহিষ্কৃত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মাওনা চৌরাস্তার ভাসমান বাজারের ইজারা নেন। উড়ালসেতুর নিচে মহাসড়কে ভাসমান দোকান বসানোকে কেন্দ্র করে তাদের অনুসারীদের সঙ্গে বিএনপির অপর একটি পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মহাসড়কে ভাসমান দোকান বসানোকে কেন্দ্র করে ইজারাদার কাজল ফকির গংয়ের সঙ্গে বহিষ্কৃত নেতা আবুল কালাম অনুসারীদের কথা কাটাকাটি হয়। ইজারাদার পক্ষ দোকানিদের কাছ থেকে টাকা তুলতে গেলে আবুল কালামের অনুসারীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো মাওনা চৌরাস্তা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, বহিষ্কৃত দুই নেতা কাজল ফকির ও সেলিম বাজার ইজারার নামে চাঁদাবাজি করছেন। এটা ঠিক না। শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। তবে যারা এতে জড়িত, তারা সবাই ইতোমধ্যেই দল থেকে বহিষ্কৃত। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, আহত তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আতিক বন্দুকশীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com