1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ

মোঃ আল-আমিন চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী। এরপর ঘটনা তদন্তে বিশেষ সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তবে শিক্ষার্থীর গোপনীয়তা রক্ষার জন্য পরিচয় প্রকাশ করেননি তিনি। অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, ওই শিক্ষার্থী শিক্ষক তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো,যৌন হয়রানি ও নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ করেন। নাম পরিচয় নাম প্রকাশ না করার শর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার বরাবর ইমেইলের মাধ্যমে অভিযোগ দেন তিনি। অভিযোগে তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চান তিনি। এর আগে সচেতন শিক্ষার্থীদের নামে এ শিক্ষকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের তিনটি অডিও ফাঁস হলে আলোচনার সৃষ্টি হয়। অভিযোগের ব্যাপারে রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ইমেইলে অভিযোগটি পেয়েছি এবং তৎক্ষণাৎ সেটি প্রিন্ট করে সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপন করেছি। অভিযোগকারী তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তাই আমরা নাম প্রকাশ করতে পারব না। তদন্ত কমিটি শীঘ্রই তদন্ত করে প্রতিবেদন জমা দেবে বলে আশা করি। অভিযুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবন বলেন, অভিযোগটা দেখলাম। এটা প্রশাসনে জমা দিয়েছে তাই এটা প্রশাসন দেখবে। আমার এখানে কোনো মতামত নেই। প্রশাসন যদি তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ পায় তাহলে আমার শাস্তি হবে আর যদি না পায় তাহলে যে অভিযোগ করেছে সে শাস্তি পাবে। নাম্বার টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, যিনি অভিযোগ দিয়েছেন তিনি অভিযোগকারী কিনা, যে রেকর্ডগুলো আমরা পেয়েছি সেগুলো সত্য কিনা এটা নিয়ে আমরা পর্যালোচনা করব। সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করব। এ পর্যন্ত যার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা সেই কাজগুলো নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছি। ভিসি স্যার এই বিষয় নিয়ে আন্তরিক। শীঘ্রই এগুলোর সমাধান হবে। উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, আমরা এর আগে যথাযথ মাধ্যমে অভিযোগ পত্র পাইনি কিন্তু এখন পেয়েছি। এটা নিয়ে এরইমধ্যে কাজও শুরু করে দিয়েছি। আমরা এজন্য একটি বিশেষ সেল গঠন করেছি। সেলের নাম হচ্ছে নাম্বার টেম্পারিংয়ের ও যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেল। এখানে যে কেউ অভিযোগ দিতে পারে। আমরা অভিযোগকারীর নাম পরিচয় গোপন করে সত্যতা যাচাই করব। সত্যতা মিললে আইন অনুযায়ী বিচার করব। এতে জিরো টলারেন্স।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com