জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা কৃষকলীগের সাবেক সহ সভাপতি আব্দুর রকিব আবলু মেম্বার কে মহিষবাথান বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রকিব আবলু মেম্বার কে মহিষবাথান বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন সংবাদ কে জানান, বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় আব্দুর রকিব আবলু মেম্বার কে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুর রকিব আবলু মেম্বার কে গ্রেপ্তার করা হয়েছে।