1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বরিশাল বানারীপাড়ায় পৌর শহরের স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রায় ২০-২৪ ঘন্টা আটকে রেখে ধর্ষণ করে পরের দিন নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায় মেয়ের মা বাদী হয়ে অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী শোভন মিস্ত্রিকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফার নির্দেশনায় উপ-পরিদর্শক মো. মিরাজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৫ এপ্রিল ) বেলা ১১টার দিকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। শনিবার (২৬ এপ্রিল) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বখাটে শোভন মিস্ত্রি ব্যটারিচালিত ইজিবাইক গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ৩ এপ্রিল দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল বিকাল ৩টার আগ পর্যন্ত আটকে রেখে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরে বিকালে শোভন মিস্ত্রি অসুস্থ ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। এ ব্যাপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ এপ্রিল রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শোভন মিস্ত্রি পলাতক ছিল। ওই সময় এ ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিল। আলোচিত এ ধর্ষণ ঘটনার প্রায় ২১ দিন পরে অবশেষে আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার হল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com