1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বিদেশে কাজের প্রলোভনে নিয়ে জিম্মি করে মুক্তিপোন আদায়ের মুল হোতা নওগাঁয় গ্রেফতার

মো রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ২৭ জন বাংলাদেশিকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী মানবপাচার চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় র‌্যাব-৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারা পাড়া গ্রাম থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে তিউনিশিয়া ও লিবিয়ায় অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আঙুর বাগান ও বাজারের ভিডিও প্রচার করে নিজেকে ইতালিতে অবস্থানরত বলে পরিচয় দিতেন। কুড়িগ্রাম জেলার বাসিন্দা ইয়াকুব আলী সেই ভিডিও দেখে ইতালি যাওয়ার আগ্রহ প্রকাশ করে জাহিদের সঙ্গে যোগাযোগ করেন।জাহিদ ২০ লাখ টাকার বিনিময়ে ইয়াকুবকে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখান। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে ইয়াকুবসহ ২৭ জনকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নাইজার হয়ে সড়কপথে আলজেরিয়ায় পৌঁছালে সেখানকার পুলিশ তাদের আটক করে।২১ দিন কারাভোগের পর তারা মুক্তি পেয়ে তিউনিশিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে একটি বাড়িতে জাহিদের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি চক্র তাদের জিম্মি করে। এরপর নির্যাতন ও বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।এই ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জিম্মিদের উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়। পরে চলতি বছরের শুরুতে ইয়াকুব আলী কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।এদিকে একই সময়ে দেশে ফিরে আসেন জাহিদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জাহিদকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com