1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীপুরে স্ত্রী কে কুপিয়ে হত্যার ঘটনার ঘাতক স্বামী গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার ঘটনার প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ ও র‍্যাব-৯ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম খোকন (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জনৈক কামরুজ্জামান এর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। ভুক্তভোগী গৃহবধূ নাদিরা বেগম (৩১) একই উপজেলার বগাপোতা গ্রামের নজরুল ইসলামের কন্যা। তিনি ঘাতক স্বামী আমিনুল ইসলামের সঙ্গে উপজেলার কপাটিয়াপাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। র‍্যাব-১ পোরাবাড়ী স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, চলতি মাসের গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শ্রীপুরে একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড সংগঠিত হয়। এর পরপরই র‍্যাব-১ এঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার ( ২৬ এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন, আইডি কার্ড এবং নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসামি নিহতের স্বামী আমিনুল ইসলাম খোকন প্রাথমিক ভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জনৈক কামরুজ্জামান এর বাড়িতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানিয়ে পালিয়ে যায় ঘাতক জামাতা আমিনুল ইসলাম খোকন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com