1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুন,স্ত্রী-সন্তান গুরুতর আহত

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
‎টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শ্রমিকদল নেতা ফজল হক (৫৫) নিহত, তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনিরুজ্জামান (২৫) গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ফজল হক বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের শ্রমিকদল নেতা। তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর পূর্বে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় তার নামে ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্ত ওই জমিটি ভোগ দখল করছিলেন ফজল হকের ফুপাত ভাইয়ের ছেলে মৃত আব্দুল মান্নানের ছেলে পারভেজ। এদিকে ৪৫ বছর পূর্বের দলিল পেয়ে ফজল হক জমি দখল পেতে উদ্যোগ নেন।
‎তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতাব্বরদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও করেন। তাতে কোন সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন। পরে জমির চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও দেন। অপরদিকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে পারভেজ ৬০ থেকে ৭০ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফজল হকের কাটা তারের ঘেরা উঠাতে গেলে ফজল হক বাধা প্রদান করেন। এসময় পারভেজ ও তার সঙ্গে থাকা লোকজন ফজল হককে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। ফজল হকের আত্মচিৎকারে তার স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে, ছেলে মনিরুজ্জামান এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করেন পারভেজ ও তার লোকজন। আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় ফজল হক, তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল যান। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল করা হয়েছে ।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com