1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার

MD. Jalil Mridha
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাড়িবহরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় নীলফামারীর ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সম্প্রতি ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয় বিএনপির পক্ষে। ওই মামলায় তোফায়েল আহমেদ নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামি উক্ত আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com