1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

ঈশ্বরদীতে ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

M H K Jehad
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উমিরপুর রেললাইনের ওপর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদশা (৫০) পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে। তিনি পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের মালিক ছিলেন । নিহতের ছেলে মিঠুন জানান, তার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার সময় তার বাবা বাড়িতে মোবাইলে জানায়, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঈশ্বরদী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। থানা থেকে আসার পথে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলে রিং এর আলো জ্বলছে, সেখানে গিয়ে দেখতে পাই আমার বাবার গলাকাটা লাশ। তিনি আরও জানান, হয়ত দুর্বৃত্তরা আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচা করত নিয়মিত। ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com