1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

তাড়াশে কৃষকের তিনটি গরু চুরি

জি,এম স্বপ্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতি বছর ধানকাটা শেষ হলেই গরু চুরির হিড়িক পড়ে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গল বার রাতে উপজেলার তালম ইউনিয়নের চক দেবীরামপুর গ্রামে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, মৃত মজিবর রহমানের ছেলে আবির হোসেনের বাড়ি থেকে রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা চোরের দল তিনটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, ধান কাটার মৌসুমে গরু চুরির ঘটনা নিয়মিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার ফলে চোরচক্র দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয়রা আরও জানান, গরু চুরি রোধে নিয়মিত পুলিশ টহল এবং গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে খুব সহজেই চোরেরা গরু নিয়ে পালিয়ে যাচ্ছেন। তাই প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্থানীয়ভাবে এলাকায় পাহারার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com