1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

হিলিতে জুয়া খেলার সময় জুয়ারুর মুলহোতাসহ গ্রেফতার-০৪

হাসান আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও জুয়ারুর মুলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ইটাই জুয়ার মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়। আটককৃত আসামি হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়ারু মুলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারুরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)। হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com