1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

শ্রীপুরে মাদকাসক্ত নিজের ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় এসে বাবার আত্মসমর্পণ

মো: সুমন মাহমুদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে নিজের মাদকাসক্ত ঘুমন্ত  ছেলেকে ধারালো বটি দিয়ে গলাকেটে হত্যা করেছে বাবা। অতপর থানায় এসে আত্মসমর্পণ বৃদ্ধ বাবার। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাবার হাতে নিহত ছেলে মো. আনোয়ার (২৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিজের ছেলের খুনে অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী (৬৫) প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের প্রয়াত আব্দুর রশীদের ছেলে।
অভিযুক্ত বাবা বলেন, আমার ছেলের কথা কি বলবো।  আমার কত লাখ টাকা যে শেষ করছে তার কোন শেষ নেই। আমাকে নিঃশ্ব করে ফেলেছে এই ছেলে মাদকাসক্ত হয়ে। আমার অগোচরেই আমার সাতটি গরু চুরি করে বিক্রি করছে। পুকুরের মাছ বিক্রি, গাছ বিক্রি করে নেশায় খরচ করে আমাকে ফকির বানিয়ে ফেলছে। বাধা দিতে গেলে আমাকে খুন করতে আসে। মাদকাসক্ত থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে দিয়েও ছেলেকে ফেরাতে পারিনি। গত কয়েকদিন আগেও পুকুরের মাছ জোরপূর্বক বিক্রি করে দেয়। এগুলো নিয়ে সবসময় ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হতো। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত ছেলে আমার গরু গুলোকে অনেক প্রহার করেছে। গরুকে মারার বিষয়টি জানতে পেরে আমি তাকে বকাঝকা করি। বারবার গরুকে মারতে নিষেধ করলেও সে আমাকেও মারধর করে। আমাকে সজোরে কয়েকটি ঘুষি মারে। এরপরই আমি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। রাত ৩ টার দিকে ধারালো বটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে খুন করি। ভোর সকালেই থানার উদ্দেশ্যে রওনা হয়ে থানায় আত্নসমর্পণ করি।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, নিহত আনোয়ার হোসেন বিদেশ থেকে এসে মাদক সেবনের দিকে ঝুঁকে পড়ে। ছেলে বাবার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। কিন্তু বৃদ্ধ বাবা অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি । কয়েকবার বিদেশে পাঠিয়েছেন। তবুও ছেলেকে ফেরাতে পারেনি। গরু বিক্রি, মাছ বিক্রি,গাছ বিক্রি এমন কোন কিছু বাদ দেয়নি মাদকাসক্ত ছেলে। মানুষ কতটা অতিষ্ঠ হয়ে এবং  ধৈর্যের মাত্রা কতটা অতিক্রম করলে বাবা তার সন্তানকে খুন করতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ভোর সকালে থানার সামনে এসে এক বৃদ্ধ  তার মাদকাসক্ত ছেলেকে জবাই করে খুন করছে বলে থানায় এসে জানায়। এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com