1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

পাকিস্তানকেও উড়িয়ে দিলো মেয়েরা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০৬ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে একক আধিপত্য চলছে বাংলাদেশের মেয়েদের। শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও উড়িয়ে দিয়েছে সুমাইয়ারা। ৩৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।

শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে লাল সবুজজের প্রতিনিধিদের দেওয়া ১৩৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তান।

টাইগ্রেসদের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আফিয়া আসিমা ইরা। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ২ উইকেট নেন তিনি। রান তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। এয়মান ফাতিমা ও সামিয়া আফসার মিলে ওপেনিং জুটিতে তুলে নেন ৫১ রান। তাদের জুটি ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান ইরা। ৩০ বলে ২৫ রান করে আউট হন সামিয়া।

পরে ক্রিজে স্থায়ী হতে পারেননি ফাতিমাও। ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে রাবেয়ার শিকার হন তিনি। দুজনের বিদায়ের পর টাইগ্রেসদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি পাকিস্তানের বাকি ব্যাটাররা। শেষদিকে কামাল খানের ১২ বলে ১৪ আর লাইবা নাসিরের ১২ বলে ১০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইভা ছাড়া ব্যাট হাতে দ্যুতি ছড়ান বাংলাদেশের বাকি ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে ২৪ রান করেন। ৩০ বলে ৩ চারের মারে ৩১ রান করেন ওয়ান ডাউনে নামা আর্বিন তানি। তবে দলের রানের গতি বাড়ে অধিনায়ক সুমাইয়া আক্তারের ইনিংসে। ২৪ বলে ৪ চারের মারে ৩২ রান করেন তিনি। এছাড়া রাবেয়ার ব্যাট থেকে ২৩ বলে আসে সমান ২৩ রান। তাতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে লাল সবুজের প্রতিনিধিরা।প্রসঙ্গত, এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com