1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারের চাপা বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহর তালতলীতে শুভ আগমন আজ ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মিজানুর রহমানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন

গোলাপগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগ নেতার দাপটে মাথা গোঁজার ঠাঁই করতে পারছেন না অসহায় রোসনা বেগম

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ ফুলশাইন গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দাপটে মাথা গোঁজার ঠাঁই করতে পারছেন না অসহায় রোসনা বেগম।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট সরকারের লালিত দলীয় বাহিনীর অত্যাচার, জুলুম ও নির্যাতনে অসহায় হয়ে পড়ছেন সিলেটের গোলাপগঞ্জের পল্লী এলাকার একটি পরিবার।
তাদের অত্যাচারে বোনের দানপত্রে সাড়ে ৩ শতক ভূমির মালিক হয়ে মাথা গোজার ঠাঁই করতে পারছেন না রোসনার পরিবার।
জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছেন।
ইতোমধ্যে ফ্যাসিস্ট সরকারের বাহিনী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমির আলী গংরা অসহায় পরিবারের বসতঘর, গরুর ঘর দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর মালামাল লোপাট করে নিয়ে উল্টো বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে বিবিধ মামলা নং-৮৯ দায়ের করে একের পর এক হয়রানি করছেন।
আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের দারস্থ হলেও কোন প্রতিকার পাননি তারা। দলীয় দাপটে এলাকার মানুষজনও ছিলো রহস্যজনক কারণে নীরব। ফ্যাসিস্ট সরকারের লালিত বাহিনীর কবলে পড়ে নির্যাতিত হচ্ছেন উপজেলার পল্লী অঞ্চল ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামের আতিক উদ্দিনের স্ত্রী রোসনা বেগম (৫৫)।
সরেজমিনে ঘটনা স্থলে গেলে ভূক্তভোগী পরিবার আওয়ামী লীগ নেতাদের হয়রানি, হামলা-মারধর, বসতঘর, গরুর ঘর ভাঙচুর করার করুন চিত্র তুলে ধরেন রোসনা বেগম  প্রতিবেদকের কাছে।
বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার উপজেলার ফুলশাইন্দ গ্রামের আতিক মিয়ার স্ত্রী রোসনা বেগম জানান, ফুলশাইন্দ মৌজার জেল নং-৬৭, খতিয়ান নং-১৮৪১, দাগ নং- ৫৭৯৭ ভূমিতে স্বামীর মাত্র সাড়ে ৩ শতক ভূমিতে স্বামীসহ ৪ সন্তান নিয়ে ছোট একটি ঘর নির্মাণ করে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন। একাধিক সন্তানদের বিবাহ দেয়ায় স্বল্প ভূমিতে বসবাসে সংকুলান না হওয়ায় অতিকষ্টে বসবাস করছেন রোসনা বেগম। অবশেষে তার স্বামীর বোন খয়তুন্নেছা ফয়তুন বিবি ওরফে কয়তুন বেগম তাদের বসবাসের দুর্ভোগ দেখে রোসনা বেগমের বসত ঘরের পাশেই একই মৌজার ১৬৯৩ খতিয়ানের ৫৭৯৮ দাগের সাড়ে ৩ শতক ভূমি ২০২৩ সালে ২৫২২ নং দলিল মূলে দানপত্র করে দেন।
এতে করে রোসনা বেগম আশার আলো দেখেন। অভাবের তাড়নায় পর্যাক্রমে ঘর বর্ধিত করে নির্মাণ করতে থাকেন। সেই থেকে ভয়ংকর ও হিংস্র হয়ে উঠেন একই এলাকার পাশ্ববর্তী বাড়ীর আওয়ামী লীগের সভাপতি ও মৃত তৈয়ব আলীর ছেলে জমির আলী, নিজাম উদ্দিন, টিপু আহমদ ও কুতুব আলী । তারা সকলই ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের নেতাকর্মী।
তারা একত্রিত হয়ে রোসনা বেগমের উপর চালান নির্যাতনের স্টিম রোলার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দলীয় ক্ষমতার অপব্যবহার করে হামলা চালিয়ে বসতঘর, গরুর ঘর ভাঙচুর করে মালপত্র লোপাট করে নিয়ে গিয়ে  উল্টো ২০২৪ সালে ভূমির মালিক দাবি করে আওয়ামী লীগ নেতা মো: নিজাম উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে বিবিধ মামলা নং-৮৯ দাখিল করেন এবং চলতি বছরের ১৩ মার্চ রোসনা বেগমসহ তার স্বামী বিরুদ্ধে ইট, রড, বাঁশের খুঁটি, পাকা পিলার ইত্যাদি নিয়ে ঘর নির্মাণের পায়তার করছেন মর্মে বিবিধ মামলার সাথে আরো একটি মিথ্যে অভিযোগ দায়ের করেছেন।
যাহা সঠিক নয় তদন্তে প্রমাণ পাওয়া যাবে বলে উল্লেখ করেন রোসনা বেগম। এভাবে অসহায় রোসনা বেগমের পরিবারের উপর নির্যাতন, স্টিম রোলার চালিয়ে হয়রানি করে আসছেন এই আওয়ামীলীগ নেতা জমির আলী, নিজাম উদ্দিন গংরা।
রোসনা বেগম অসহায় হয়ে  প্রতিবেদককে জানান,আমার বাড়িতে কোন আত্মীয় স্বজন আসলে তারা ভিডিও করতে তাকে ভয় ভীতি দেখাতে তাকে তারা বলে কেউ আমাদের কিছু করতে পারবে না।  ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের নেতার ক্ষমতার দাপটে তিনি তার স্বামী-সন্তানদের নিয়ে চরম নির্যাতনের শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন।
এখনও তারা আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তারা আমার পরিবারকে ভিটে ছাড়া করার জন্য এ ভাবে এখনো দলীয় প্রভাব খাটিয়ে নির্যাতন করছেন। তিনি ফ্যাসিস্ট সরকারের লালিত বাহিনীর নানা নির্যাতন ও হয়রানির কবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা জমির আলীর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান, আদালতে মামলা দায়ের করেছেন আমার ভাই নিজাম উদ্দিন। রোসনা বেগমের দানকৃত ভূমির দাগ ও খতিয়ানে প্রায় ২৩ শতক ভূমি রয়েছে। উল্লেখিত দাগ ও খতিয়ানে আমি নিজেসহ একাধিক অংশীদার রয়েছেন বিধায় চিহ্নিত করে ঘর নির্মাণের জন্য বাঁধা প্রদান করেছি। বসতঘর ভাঙচুরের বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com