1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক

বিএ বাহাদুর 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটানো ১০টি বলদ গরু ও একাজে ব্যবহৃত একটি পিকআপ  জব্দ করেছে পুলিশ। এ সময় সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাত ১টা ৫০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪নং ওয়ার্ড এলাকায় একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় রামুর পানিরছড়া বাজার এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থামামাত্র পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ চালককে আটক করে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭টি লাল ও ৩টি সাদা রঙের মোট ১০টি বলদ গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুগুলো কোনো বৈধ কাগজপত্র ছাড়া সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চালক।

 

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—

 

১০টি বলদ গরু, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

একটি ISUZU JAPAN পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ভোলা-ড-১১-০৪১১)।

এ ঘটনায় গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ‘দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ১৯৭৪’-এর ২৫-B(b)/২৫-D ধারায় ঈদগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 

এদিকে ঈদগাঁও গরু বাজারে প্রতিদিন শত শত ইন্ডিয়া অবৈধ গরু পুলিশের সামনে প্রবেশ করে বৈধতা পাচ্ছে। শত শত অবৈধ গরুর মাঝে মাত্র ১০ টি গরু জব্দের বিষয়কে অনেকেই গরু চোরা কারবারিদের দ্বন্দ্বের ফসল হিসেবে দেখছেন। প্রতিপক্ষকে সুবিধা দিতেই ১০ টি গরু জব্দ করেছে বলেছেন বলে মনে করছেন। এনিয়ে জনমনে আলোচনা সমালোচনাও চলছে। তবে গরুগুলো শিঘ্রই নিলাম হবে বলে জানা গেছে।২৬/০৫/২৬ইং

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com