1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

যশোরে যুবকের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৩ মে ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ নৃশংস হামলার ঘটনা ঘটে
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামিয়ানা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আলী বক্সের সাথে একই এলাকার মাহিম, হাফিজুর ও মিজানের পূর্ব বিরোধ ছিল। আজ রাত ১০টার দিকে মাহিমসহ অন্যরা মোহাম্মদ আলী বক্সকে কৌশলে মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা প্রথমে মোহাম্মদ আলীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আহত হয়ে পড়ে গেলে হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com