1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সজীব খান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ০৩/০৫/২০২৫ ইং রোজ শনিবার সকালের দিকে শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্বজনদের দাবি, হত্যা করে আম্বিয়া খাতুনের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত ওই গৃহবধূর স্বামীর সঙ্গে গিলারচালা এলাকায় রুবেল মিয়ার ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন। পুলিশ জানান চাকরির সুবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন আম্বিয়া খাতুন। বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের সকলের অজান্তে আম্বিয়া খাতুন তার শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোরে স্বামীর কান্নাকাটি শুনে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। আম্বিয়া খাতুনের মেয়ে শারমিন বলেন, আমার মাকে মেরে রশি দিয়ে ঝুলিয়ে রাখছে। মায়ের মুখে আঘাতের চিহ্ন রয়েছে অনেক। নিজেকে বাঁচাতে স্ত্রীকে হত্যা করে রক্তাক্ত অবস্থায় মরদেহটি ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। বিষয় টি নিশ্চিত করেন-শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com