1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিরাজদিখানে শত্রুতার আগুনে পুড়ল সামিরা কিচেন রেস্টেুরেন্ট

সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৯২ বার পড়া হয়েছে

বাঁশ কাঠের ঘর তুলে স্বামী-স্ত্রী উদ্যোক্তা হিসেবে সামিরা কিচেন রেস্টুরেন্ট ব্যাবসা শরু করেছিলেন শুভ খান ও অনন্যা শিকদার । পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শত্রুতার কারণে তাদের স্বপ্ন আগুনে পুড়ে ছাই। মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা রশুনিয়া ফায়ার সার্বিস এলাকায় গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, সিরাজদিখার রশুনিয়ায় শুভ খান ও অনন্যা শিকদারের সামিরা কিচেন রেস্টুরেটের আধপোড়া খুঁটি ও টিন ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাটকাঠির বেড়ার কোনো অস্তিত্ব আর নেই। এ ঘরে রান্নাবান্না হয় না এক মাস। কোনো বৈদ্যুতিক সংযোগও নেই। তাই দুর্ঘটনাবশত আগুন লাগার সুযোগ নেই। ঘটনার রাতে রেস্টেুরেন্টের অন্য কেউ এখানে ছিলও না। অসুস্থতার কারণে সামিরা কিচেন রেস্টুরেন্ট কর্তা শুভ খান বাড়িতে ছিলেন।

এ ব্যাপারে রশুনিয়া উত্তর তাজপুর গ্রামের কয়েকজন বলেন, শুভ খান ও অনন্যা শিকদার সঙ্গে টাকা নিয়ে তার ভাইয়ের বিরোধ চলে আসছে। গত বছর ছয় লাখ টাকা নিয়ে অনন্যা খানের ভাইয়ের সাথে টাকার ইন্টারেস্ট নিয়ে ঝামেলা হওয়ার পরে গত ২৭ আগস্ট রবিবার রাতে টাকা পয়সা নিয়ে অনন্যাখানের বড় ভাই অশ্লিলভাষায় গালিগালাজ ও প্রান নাশের হুমকি ভয়ভীতি দেখানো হলে পরের দিন সোমবার রাত সারে ১১টার দিকে একমাস যাবৎ বন্ধ থাকা সামিরা কিচেন রেস্টুরেন্ট আগুনে পুড়ে যায়। শুভ খান ও অনন্যা শিকদার অভিযোগ করেন, অসুস্থতার কারণে সামিরা কিচেন রেস্টুরেন্টটি তালাবদ্ধ ছিল।

এ সুযোগে আমাদের প্রতিপক্ষের লোকজন রেস্টেুরেন্টে ঢুকে আগুন দিয়েছেন। এতে ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। বিষয়টি উল্লেখ করে আজ বুধবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com