1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বেরোবির সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে এমএসসি ভর্তির অভিযোগ, পাওয়া গেছে সত্যতা

হোসাইন জামান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের গণিত বিভাগে বি এস সি ২০১১-২০১২ সেশনের, এম এস সি ২০১৫-২০১৬ সেশনের  সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালীন মুন্নার বর্তমান এমএসসি ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে সংশ্লিষ্ট বিভাগ এ তথ্যের সত্যতা পেয়েছে।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. কমলেশ চন্দ্র রায় বলেন, *”এ বিষয়ে আমি তেমন অবগত নই। ভর্তির বিষয়টি সম্পূর্ণ প্রশাসন ও একাডেমিক কাউন্সিলের এখতিয়ারভুক্ত। একদিন মুন্না হঠাৎ আমার কাছে এমএসসিতে ভর্তির আবেদনপত্র নিয়ে আসে। আমি বিভাগীয় প্রধানের দায়িত্বে থাকায় শুধু স্বাক্ষর করি। তার ভর্তি হওয়া বা না হওয়া প্রশাসন ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। আমি এতে হস্তক্ষেপ করতে পারি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন উর রশীদ বলেন, নৈতিক দিক বিবেচনা করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। মুন্না আগে এমএসসির একটি সেমিস্টার সম্পন্ন করলেও পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সুপারিশে তাকে ভর্তি করা হয়েছে। আমি তখন রেজিস্ট্রার না থাকায় বিস্তারিত জানি না, তবে দাপ্তরিক সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছি। মূলত, সে সাবেক শিক্ষার্থী ছিলো।গত( অক্টোবর – নভেম্বরের) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় মুন্নার ভর্তি বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয় বলে আমি জানি।
শিক্ষার্থীদের একাংশের দাবি সে ছাত্রদলের প্রভাব খাটিয়ে এম এস সি তে ভর্তি হলো,  এ বিষয়ে বর্তমান বেরোবি ছাত্রদল কমিটি সভাপতি আল আমিন বলেন”দলের নাম ব্যবহার করে নিয়ম বহির্ভূত সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। । এ বিষয়ে আমরা কিছু জানিনা। এ বিষয়ে প্রশাসন ভালো বলতে পারবে।সে পূর্বের কমিটিতে ছিলো।দলের দূর্দিনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাকে পাশে পায়নি। মুন্না নামে বর্তমানে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী বিশ্ববিদ্যালয়ে নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com