1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

মোঃ আলমগীর হোসেন জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের গোলাম সরোয়ারের (৪০) বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে। গত ৫ মে থেকে বিয়ের দাবীতে ভুক্তভোগী তার বাড়িতে অবস’ান করছে। ভুক্তভোগী বলেন, ২ মাস আগে গাড়িতে বসে সরোয়ারের সঙ্গে পরিচয় হলে ফোন নম্বর নেয়। তারপর থেকে আমাকে ফোন দিয়ে কথা বলতো। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় সময়ই সে আমার ঘরে এসে রাত্রি যাপন করতো। তিনি বলেন, সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক করেছে। এখন আমি অন্তঃসত্ত্বা। বিয়ে করবে বলে সে তার বাড়িতে আসতে বলছে। কিন্ত আমি আসার পরে সে পালিয়ে যায়। দু’দিন ধরে তার বাড়িতে আছি। তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। ৯৯৯ এ ফোন করা হলেও আইনগত কোন সহযোগিতা পায়নি। এ বিষয়ে অভিযুক্তর পিতা শাহ আলম মল্লিক বলেন, ছেলে বিয়ে করলে আমার কোন সমস্যা নেই। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com