1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

রায়গঞ্জে বিএনপি নেতার উপর হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতা হামলার শিকার হয়েছেন। এ সময় তার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, গত বুধবার (০৭ মে) রাত আনুমানিক ১০টায় সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার তালুকদার ভৃইয়াগাতি বাজার হতে তার নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি দেওভোগ (মজুপুর) বাজার এলাকায় গেলে ৫/৭ জন অজ্ঞাত মুখোশধারী তুষার তালুকদারকে মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত তুষার তালুকদার জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু রাস্তায় চলমান লোকজন থাকায় তারা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, রাতে ঘটনা পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com