1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

মাদক মামলায় পিরোজপুরে ০২ জনকে ১০ বছরের কারাদন্ড প্রদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ০২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৮মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় দেন। একই সাথে আসামীদের আরো ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। মামলার রায় প্রদানের সময় আসামীরা পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলো,ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান,২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রিজার্ভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের আটক করে। পরে ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করে। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম আদালতে ০৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। আদালতে ০৯ জনের সাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার ও ইকবাল মল্লিককে ১০ বছর করে সাজার আদেন দেন এবং বাকী ০৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com