1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেপ্তার

মো:রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে আরো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাইম মন্ডল (২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়ার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)। আদমদীঘি থানা পুলিশ জানায়, অত্র উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাইম মন্ডলের শয়ন কক্ষে মাদক রেখে বিক্রির সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, আদমদীঘির দত্তবাড়ি গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com