1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রদল যুবদল ও কৃষক দল। শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি আনন্দ মেলা সিনেমা হল মার্কেট হয়ে ভবেরচর-রসুলপুর সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য ফিরোজ আলম। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, নজরুল মেম্বার, আজহারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ ব্যাপারী, গোলাম হোসেন জমাদ্দার, ছাত্রদলের নেতা জহির ফরহাদ, ইমতিয়াজ রাকিব ও আবু বকর সিদ্দিক।মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামীলীগকে ‘স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী সংগঠন’ আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com