1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নাসিরনগরে মাছ বিক্রি করতে এসে গ্রেফতার যুবলীগ নেতা

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল ৬টা ৩০ মিনিটে নাসিরনগর সদর ইউনিয়নের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. রহিম মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জরিত ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল’-এ হামলার ঘটনায় দায়ের করা মামলায় রহিম মিয়া ৭০ নম্বর এজাহারভুক্ত আসামি। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই রহিম মিয়া আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন সাহা ও ভুবেনসহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ বিষয়ে নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা জামিল খান বলেন, “মো. রহিম মিয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com