1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার আসামি মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী পলাতক আসামী ঝুমুর গ্রেফতার

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী মতিন কাউন্সিলরের ভাই মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী পলাতক আসামী ঝুমুর সরকার কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ ঝুমুর সরকার (৩৭), পিতা-মোঃ মজিবর রহমান সরকার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চক সুত্রাপুর (কশাইপাড়া চামড়ার গুদাম), থানা ও জেলা-বগুড়া। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ০৪/০৮/২০২৪ ইং বগুড়া শহরের বড় গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় দুষ্কৃতিকারী সন্ত্রাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমন করে ককটেল. পেট্রোল বোমা বিস্ফোরন ঘটায়, পিস্তল ও কাটা রাইফেল দ্বারা গুলি বর্ষণ করে মৃত মোঃ আঃ মান্নান (৭২)’কে গুলি বিদ্ধ করে হত্যা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১১/০৯/২০২৪ ইং তারিখে বগুড়া সদর থানার মামলা রুজু হওয়ার পর হইতে ধৃত আসামী পলাতক ছিল। এরোপেক্ষিতে ১০/০৫/২০২৫ ইং তারিখে রাত্রি আনুমানিক ০২.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ধুনট মোড় এলাকা হইতে মোঃ ঝুমুর সরকার কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিট সহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামীকে উল্লেখিত মামলার গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com