1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় ১০টি মামলা আসামি ঝুমুর সরকারকে গ্রেফতার করেছেন জেলা ড়িবি পুলিশ

এনামুল হক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বগুড়ার ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামি ঝুমুর সরকার গ্রেফতার। তাকে গত শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ঝুমুর সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। শহরের পরিচিত মাদক ব্যবসায়ী ও কারবারি। বগুড়া ডিবি’র ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার। তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com