1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

রানীশংকৈলে আঃ লীগকে নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ । বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উপজেলার শিবদিঘি পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিক্ষোভকারীরা, জেলে ভর, দালালি না রাজপথ, রাজপথ , রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, এমন স্লোগান দেন।
মিছিল শেষে বন্দর চৌরাস্তা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি আরো বলেন,গত ১৭ বছরে আওয়ামী লীগ গণহত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে। আমাদের ভাই-বোনদের রক্ত যাদের হাতে, সেই হত্যাকারীদের আর এই মাটিতে ঠাঁই হবে না। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি রাণীশংকৈল উপজেলা প্রশাসন কে হুশিয়ার করে বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রশাসন যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিলম্ব দেখায় তাহলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি হবে।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আবুল হোসেন, সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আলামীন, সহ-দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম পৌর সাধারণ সম্পাদক শুধু প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com