ফেনী সদর উপজেলা ফাজিল পুর ইউনিয়ন অলিনগর এলাকায় এক প্রবাসীকে তুলে নিয়ে মারধরের শিকার। ঐ প্রবাসী ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। প্রয়াত মুক্তিযুদ্ধা পেয়ার আহমেদ সওদাগরের ছেলে আরিফুল ইসলাম শনিবার সন্দায় বাডির সামনে থেকে মাসুদ ও রানা নামের দুই জন লোক তাকে জোরপুর্বক নিয়ে যায়। তাকে পাশ্ববতী মাদরাসা রোড সংলগ্ন নুরুল ইসলামের বাডির সংলগ্ন নির্জন স্হানে নিয়ে মারধর করে হাত পা জখম করে এবং ২ লাক্ষ টাকা না দিলে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে আরিফুল ইসলাম বাডি থেকে ২ লক্ষ টাকা লোক মারফত এনে নিজের জীবন নেয়,টাকা পাওয়ার পর মাসুদ ও রানা তাকে বাডির সামনে ফেলে রাখে।৷স্হানীয় লোক জন তাকে উদ্ধার করে ফেনী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। স্হানিয় সুত্রে জানা যায় এরা প্রতিনিয়ত জোরপুর্বক মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে।আরিফুল ইসলাম জীবণের ভয়ে থানায় ও অভিযোগ দায়ের করার সাহস পাচ্ছে না।