1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

ঈশ্বরদীতে অটোচুরির টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত যুবক

M H K Jehad
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে অটোচুরির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দুই যুবককে পিটিয়ে ও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মো. তারেক (২৮) ও মো. সাইদ (৪৫) আলহাজ ক্যাম্প এলাকায় বসবাস করেন। রোববার (১১ মে) সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকায় অটোচুরির টাকার ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান একই এলাকার মো. মাসুদ (৩০), পিতা—পান্না, মো. রিপন (২৮), পিতা—রাশেদ, ও মো. রনি (২৫), পিতা—মো. রাজা। একপর্যায়ে মাসুদ, রিপন ও রনি লাঠি ও সোটার আঘাতে তারেক ও সাইদকে মারধর করেন। অভিযোগ রয়েছে, মাসুদ ছুরি দিয়ে তারেকের মাথায় সজোরে আঘাত করেন। এতে তারেক গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে আলহাজ মোড়ে ভুক্তভোগীদের পক্ষের ২০–২৫ জন লাঠিসোটা নিয়ে অভিযুক্তদের ধাওয়া করেন এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ফটকা ফাটান। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com