1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নিয়ামতপুরে ভাতিজার কোপে চাচা নিহত: পূর্বে ছিল না কোনো বিরোধ

শেখ রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম মো. আসাদ (৫০)। ১২ মে, সকাল ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির গরুকে পানি খাইয়ে ফিরছিলেন আসাদ। এমন সময় তাঁর ভাতিজা নূর হাবিব সুমন পেছন থেকে এসে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মাটিতে লুটিয়ে পড়েন চাচা আসাদ। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমদিকে ধারণা করা হচ্ছিল, এ ঘটনার পেছনে কোনো পূর্বপরিকল্পিত বিরোধ নেই। তবে এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমনের বাবা দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী গ্রামে থাকেন। আর সুমনের মা ও সুমন থাকতেন পুরাতন বাড়িতে। সুমনের বিরুদ্ধে তাঁর মাকে প্রায়ই শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। নিহত আসাদ এসব ঘটনায় প্রতিবাদ করতেন। স্থানীয়দের মতে, এই বিরোধের জেরে সুমন দীর্ঘদিন ধরে চাচার প্রতি ক্ষিপ্ত ছিলেন এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com