বরিশাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ক্ষমতার দাপটে জাল জালিতির মধ্যে জমি দখলের অভিযোগ উঠেছে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মিসকেস সাজিয়ে আমির হোসেন আমুর ক্ষমতার প্রভাবে ১৮-একর ১৫ শতাংশ জমি আত্মসাৎ করেছেন। আর এর সহযোগিতা করেছেন এলাকার চিহ্নিত দালালরা। এমন অভিযোগ তুলে আমির হোসন আমু ও অপসোনিন ফার্মাসিকাল লিমিটেড বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সম্প্রতি বরিশাল প্রেসক্লাব এর সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোরহান উদ্দিন মিলন। তিনি বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেডের অংশীদার। এছাড়া রাকিব খান ও রব খান পরস্পর মামাতো ফুফাতো ভাই।তারা আওয়ামী লীগের আমলে আমির হোসেন আমল ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মিস কেস ২৩০/৬৫-৬৬ নম্বর বন্দোবস্ত মাধ্যমে তাদের সাত পরিবারের উপরে ১৮তএকর-১৫ শতাংশ জমি আত্মসাৎ করে নেয়।