1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

রাঙামাটিতে এক পাহাড়ি নারীকে যৌন হয়রানি

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

রাঙামাটি শহরের কে. কে রায় সড়ক এলাকায় গতকাল সোমবার (১২ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এক পাহাড়ি নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে। মো. রাশেদ নামে এক সেটলার এ ঘটনাটি ঘটায়। এলাকার লোকজন তাকে ধরে গণধোলাাই দিলে পরে সেনাবাহিনী ও পুলিশ এসে তাকে নিয়ে যায়। তার স্থায়ী ঠিকানা বাশঁখালী বলে সে জানিয়েছে। জানা যায়, ভুক্তভোগী নারী কে কে রায় সড়ক এলাকা থেকে তবলছড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে (অটোরিক্সা) উঠলে মো. রাশেদও একই স্থানে যাবে বলে ওই সিএনজিতে ওঠে। সিএনজি চলন্ত অবস্থায় মো. রাশেদ ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী নারী ভয়ে সিএনজি চালককে গাড়ি থামাতে বলার পরও গাড়িটি না থামালে ওই নারী সিএনজি থেকে লাফ দিলে চালক গাড়িটি থামাতে বাধ্য হন। এমতাবস্থায় আশে-পাশে থাকা লোকজন ঘটনাটি দেখে ছুটে আসেন এবং ঘটনা জানাজানি হলে তারা সিএনজি’র ভেতর থেকে মো. রাশেদকে নামিয়ে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সেনাবাহিনী উপস্থিত লোকজনের কাছ থেকে মো. রাশেদকে মারধর করার কারণ জানতে চায় এবং তার পক্ষ নেয়ার চেষ্টা করে। তবে স্থানীয় এক নারী সেনাবাহিনীর এমন আচরণের প্রতিবাদ জানান। তিনি সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নারীরা কোথাও নিরাপদ নয়। আজকে যদি আপনাদের কারোর মেয়ে বা স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটতো তাহলে কি করতেন?’ পরে সেনা ও পুলিশ মো. রাশেদকে তাদের হেফাজতে নিয়ে যায়। উল্লেখ্য, এর আগে সকালে সেটলারদের সমাবেশ চলাকালে বনরূপা বাজার এলাকায় প্রান্তর চাকমা নামে একজন হামলার শিকার হন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com