1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

দর্শনায় পিতার সাথে দ্বন্দ্বের জেরে পুএকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা

হাবিবুর হাকিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনায় পিতার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে পিতাকে না পেয়ে পুত্র মোঃমাহমুদুল্লা রিয়াদ (১৩)কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।আজ সোমবার ১২ই মে ২৫ ইং দুপুরে দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রিয়াদ একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।রিয়াদ মেম নগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা,সহকারী পুলিশ সুপার (দামুরহুদা সার্কেল) জাকিয়া সুলতানা,দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সহ পুলিশের একাধিক টিম।
নিহতের বাবা জিয়াউর রহমান বলেন,ছয়ঘড়িয়া গ্রামের বাইতুল্লার ছেলে হযরত আলির বোনের সাথে তার বোন জামাই এর সম্পর্ক ভালো না কিন্তু কাজের সুবাদে আমি তার বোন জামাই এর সাথে চলাফিরা করি এই কারনে তারা প্রায় প্রায় বিনা কারনে আমাকে গালিগালাজ করত আজও আমাকে ডেকে হযরত আলির মা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরে এসময় আমার সঙে ধাক্কাধাক্কি করে পরে আমি বাড়ি চলে গেলে তারা দল বেধে আমার বাড়ি এসে আমাকে না পেয়ে আমার ১৩ বছরের ছেলে স্কুল ছাএ রিয়াদকে নির্মমভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত হবার পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে  নেওয়া হয়েছে।এ ঘটনায় দুই জন কে আটক করা হয়েছে ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে আমাদের অভিযান চলমান আছে আশা করছি বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com