1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

কসবায় ফুটপাথ উচ্ছেদ অভিযান

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  ফুটপাথ দখল করে রাখা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে এই অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানে কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌর শহরের প্রধান সড়কের পাশে বর্জ্য অপসারণের ড্রেনের উপর নির্মিত এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দু’দিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হলেও এই সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাতের উপর বিভিন্ন স্থাপনা গড়ে একটা শ্রেনীর ব্যবসায়ী দখল করে রেখেছিলো। এগুলো মুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com