1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

তানোরে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম পরিবারের অগোচরে বাড়ির পাশে সিরাজুল ইসলামের আমবাগানে গিয়ে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com