1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

নুরু নিখোঁজের ঘটনায় সাইদুল গ্রেপ্তার

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের নুরুল আমিন ওরফে নুরু নিখোঁজের ঘটনায় হরিপুর গ্রামের সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।সোমবার (১২ মে) নেত্রকোনা কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম বংশীবাদক মৃত মাইনুল ইসলামের ছেলে। তিনি এই ঘটনায় দায়ের হওয়া মামলার ৮ নম্বর আসামি। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে নিখোঁজ নুরুর প্রতিবেশী সিদ্দিক মিয়ার ছেলে রবিকুল ইসলামকে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী পক্ষের সঙ্গে বিবাদীদের পূর্বশত্রুতা দীর্ঘদিনের। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক সময় বিষয়টি মীমাংসাও করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করেন বাদী।
ঘটনার দিন, ১৭ মার্চ রাত ১১টার দিকে নিখোঁজ নুরু বোরো ধান ক্ষেতে সেচ দিয়ে বাড়ি ফেরেন।রাতের খাবারের পর রাত ১১টা ৫৫ মিনিটে ঘুমাতে গেলে প্রধান আসামি রবিকুল ইসলাম তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন নুরু। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনার কোনো অগ্রগতি না থাকায় ২১ মার্চ কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন নিখোঁজ নুরুর স্ত্রী ডেইজি আক্তার। মামলায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে বিবাদীদের বিরুদ্ধে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “গ্রেপ্তার আসামি সাইদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com