1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

শ্রীপুরে খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন, থানায় অভিযোগ

Sumon Mahamud
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অশ্লীল ভাষায় গালিগালাজ,কটুক্তির করার প্রতিবাদে ও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের কে হুমকিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সিয়াম মন্ডল নামের এক যুবকের বিরুদ্ধে শ্রীপুর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। অভিযুক্ত সিয়াম মন্ডল(২৭) উপজেলার কাউরাইদ ইউনিয়নের মড়লপাড়া এলাকার মজনু মন্ডলের ছেলে। মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর মডেল থানার সামনে কাওরাইদ ইউনিয়নের বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সিয়াম মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা এবং কাউরাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সহ সভাপতি শাহনাজ সিয়াম মন্ডলের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে ও মানববন্ধনে বক্তারা বলেন, সিয়াম মন্ডল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অশ্লীল বাসায় গালিগালাজ, কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমরা একজন বিএনপি’র কর্মী হিসেবে তার বিচার চাই, থানায় অভিযোগ দিয়েছি, আশা রাখি পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি করার বিচার চাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com