1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

দড়ি বেঁধে কারাগারে নেয়া হলো ৬ আ.লীগ নেতাকে

Tarek Rahaman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন না-মঞ্জুর হওয়ায় আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ওরফে উকিল। সুনামগঞ্জ পৌর শহরে গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তারা। জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুইজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com