1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

হাসান আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি ঘাসুড়িয়া সীমান্তের একটি ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ড্রোনটি ভারতীদের।
বুধবার রাত ১০টায় হিলির ঘাসুড়িয়া সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেতে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি পড়ে থাকতে দেখে একজন শ্রমিক। পরে পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন।
তিনি বলেন, সন্ধ্যার আগমুহূর্তে হিলির সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। পরে সে ড্রোনটি নিয়ে বাসায় যায় এরপর জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সুজা মিয়া সহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ড্রোনটির বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
তবে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায় এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com