1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

মো: আবছার উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মো. হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে—৯,৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ ১,৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।” তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।” এদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে মাদক চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com