1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

বানারীপাড়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বানারীপাড়ায় থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো: মোস্তফা,সেকেন্ড এস আই অফিসার কমল চন্দ্র,এস আই কবির হোসেন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে উপজেলার বিভিনন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি, মাদক,চুরি ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।১৩ মে বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইলুহারের ২ নং ওয়ার্ড থেকে মো: মিজানুর রহমানের ছেলে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী তাওহীদুল ইসলাম রুবেল(৩৭) কে গ্রেফতার করা হয়। রুবেল একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও গাজীপুরের বাসন থানার ডাকাতির প্রস্ততি, ঢাকা’র উত্তরখান থানার মাদক,ভালুকা মডেল থানার চুরি মামলা সহ ৫ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী।একই(১৩ মে) দিন গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মাছরং দরবেশ গেট এলাকার নিজ বাড়ি থেকে হারুন অর রশীদের স্ত্রী জি আর মামলার আসামী সাজেদা পারভীন(৪২)কে ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার থেকে মৃত্য মাজেদ সরদারের ছেলে জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত ২ আসামী মো: রুহুল সরদার(৩৭)এবং একই বাড়ির মৃত্য তাজেন সরদারের ছেলে আ: রব(৪৬) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা জানান,১৪ মে, বুধবার সকালে গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। ছবির ক্যাপশন : বানারীপাড়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com